1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সম্পত্তির লোভে মাদরাসাছাত্রী ভাতিজিকে খুন করলো চাচা, অবশেষে র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ জুন, ২০২১, ৬.৫৮ পিএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার ছাত্রী ঘটনার প্রধান অভিযুক্ত রবিউলকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে আটক করেছে র‌্যাব। দীর্ঘ ১০ ঘন্টা অভিযান চালিয়ে সুনামগঞ্জ র‌্যাব সিপিসি ৩ এর সদস্যরা। র‌্যাব জানায় সানজিদাকে শ্বাসরোধ করে হত্যার পরপরই সানজিদার চাচা রবিউল হবিগঞ্জের শ্বশুর বাড়িতে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে সানজিদাকে হত্যা করে তার আপন চাচা। আজ দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুল এলাকায় র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন, সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে: কমান্ডার সিঞ্চন আহমেদ।
গত ৯ জুন রাতে জগন্নাথপুর উপজেলার গোয়ালগাও গ্রামের হাজীবাড়ির ছয়ফুল ইসালামের মেয়ে ও স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী সানজিদাকে তার শয়ন কক্ষে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আপন চাচা রবিউল ইসলাম। এঘটনায় সানজিদার বড়ভাই হাম্মাদ বাদী হয়ে রবিউলকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
সুনামগঞ্জ র‌্যাব সিপিসি ৩ এর অধিনায়ক সিঞ্চন আহমেদ সাংবাদিক সম্মেলনে ঘটনায় জড়িত চাচাকে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে বক্তব্য দেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!