1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে সুরমা নদী খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মানিক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৭.৫৮ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে সুরমা নদী খনন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১১মে) সকালে উপজেলা সদর ইউনিয়নের বাউসা এলাকায় নদী খনন প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিক। এসময় তিনি বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে এমপি মানিক বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের সিংহভাগ মানুষের জীবনযাত্রা গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। তাই নদী ও তার পানির সুষ্টু ব্যবহার করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। নদী বাঁচলেই দেশ বাঁচবে। তিনি আরো বলেন, দেশে নদী ভরাট ও নাব্যতা কমে যাওয়ায় প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। তার বিরূপ প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহমান নদী রক্ষায় বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন। সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি আনোয়ার হোসেন আনু, কর্ণফুলি ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান নুরুল আলম, এ জেড মেরীন শিপ ট্রেডার্স লিমিটেডের এমডি রিয়াজ উদ্দিন, হোটেল গ্রান্ড ভিউয়ের ডাইরেক্টর ফারুক আহমদ। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মাস্টার আলাউদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাফিজ আলী, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রঞ্জন কুমার দাস, ইউপি সদস্য মহিবুর রহমান, আব্দুল মালিক, মখছুদুল হাসান আতর, কাজী ইব্রাহিম আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, শিশির রঞ্জন দাস, যুবলীগ নেতা লায়েক মিয়া, সুহেল আহমদ, মাষ্টার কয়েছ মিয়া, সুহেল মিয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!