1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

গোবিন্দগঞ্জ থেকে গাড়িসহ শিশু ছিনতাই, সিলেটে গাড়ি উদ্ধার, শিশু নিখোঁজ

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৪.৪২ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
সুনামগঞ্জের গবিন্দগঞ্জ থেকে শিশুসহ ছিনতাই হওয়া মাইক্রোবাস (নোহা) গাড়িটি পাওয়া গেছে। তবে গাড়ির ভেতরে থাকা শিশু হালিমাকে (৫) পাওয়া যায়নি। তাকে না পাওয়ায় উদ্বিগ্ন স্বজনরা। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার গবিন্দগঞ্জ থেকে শিশুসহ গাড়িটি ছিনতাই হওয়ার পর বেলা ৪ টার দিকে সিলেট নগরীর কদমতলি এলাকায় গাড়িটি পাওয়া যায়। কদমতলি ফল মার্কেটের পাশে গাড়িটি দাঁড় করিয়ে রাখা অবস্থায় পাওয়া গেলেও শিশু হালিমাকে পাওয়া যায়নি।

বেলা ৩ টার দিকে স্থানীয়রা কদমতলি এলাকার ফল মার্কেটের পাশে গাড়িটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে শিশু হালিমার স্বজনরা ঘটনাস্থলে এসে গাড়িটি পেলেও হালিমাকে পাননি।

কদমতলি এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হারিয়ে যাওয়া শিশু হালিমার স্বজন মান্না নামের একজন বলেন, ‘আমরা খবর পাই বেলা ৩ টার দিকে। খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে এসে দেখি গাড়ি দাঁড় করিয়ে রাখা। কিন্তু হালিমাকে পাওয়া যায়নি।’

ছিনতাই যাওয়া গাড়ির নম্বর ঢাকা মেট্রো ৫৩-১২১৫। আর এ গাড়ির ভিতরেই বসে ছিলো পাঁচ বছর বয়সী শিশু হালিমা। গাড়ির সাথে তাকেও পাওয়া যাচ্ছে না। সে গবিন্দগঞ্জ শহিদপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শুরু থেকেই পুলিশের অভিযান চলছে। একদিকে পুলিশের অভিযান অন্যদিকে কদমতলি এলাকায় স্থানীয়রা গাড়িটি থামানোর চেষ্টা করেন। এসময় গাড়ি রেখে দুষ্কৃতিকারীরা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এখন শিশুটিকে উদ্ধারে আমাদের পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুত শিশুটি উদ্ধার হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!