1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

চিনে জলবায়ু বিষয়ে কেরির বৈঠক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৫.১২ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক : জলবায়ূ সংক্রান্ত মার্কিন দূত জন কেরি বৃহস্পতিবার সাংহাইয়ে তার চাইনিজ প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাত করেছেন। পরিবেশ বিষয়ে আমেরিকার নেতৃত্ব পুন:প্রতিষ্ঠার চেষ্টায় বাইডেন প্রশাসনের কোন কর্মকর্তার এটি প্রথম চীন সফর। খবর এএফপি’র।
খবরে বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রে কূটনীতিকদের মধ্যে উত্তপ্ত প্রাথমিক বৈঠকের পর এ সফরকে চরম রাজনৈতিক উত্তেজনা নিরসনের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
হংকং এবং উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে উইঘুর সম্প্রদায়ের লোকজনের প্রতি চীনের আচরণের ব্যাপারে বেইজিংয়ের নীতি নিয়ে নানা অভিযোগ প্রশ্নে আলাস্কায় উভয় পক্ষ বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এসব বিষয়ে সমালোচনা চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করে বেইজিং তা প্রত্যাখান করে।
সাংহাইয়ে কর্মকর্তারা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার আশা করছে। চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশ এ সংক্রান্ত বিভিন্ন আলোচনাকে অগ্রাধিকার দেয়ার কথা বলেছে।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের অগ্রাধিকার দেয়া সন্দেহবাদী জলবায়ু নীতি থেকে সরে এসে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে ফের যোগ দেন এবং তিনি আগামী সপ্তাহে বিশ্ব নেতাদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন।
চীনের নেতা শি জিনপিং এ সম্মেলনে অংশ নেবেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
মার্কিন কনস্যুলেট জানায়, কেরি চীনে পৌঁছেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!