1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ইউরোনিয়াম নয়, অস্বাভাবিক এ্যমোনিয়া ও অক্সিজেনেই মরছে হাওরের মাছ

  • আপডেট টাইম :: শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ২.৩২ পিএম
  • ৬০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওরের মাছের মহামারি ও পানি দূষণের কারন অনুসন্ধানে নেমে একাধিক গবেষণা দল জানিয়েছে ইউরোনিয়ামের প্রভাবে নয় পচা ধানের এ্যমোনিয়া গ্যাস বৃদ্ধি, অক্সিজেন ও পিএইসের মাত্রা অস্বাভাবিক কমে যাওয়ায় শাসকষ্টে মাছ মারা গেছে। ইউরোনিয়ামে মারা যাওয়ার কোন লক্ষণ তারা পাননি জানিয়ে বলেছেন, ইউরোনিয়ামে মাছ মারা গেলে সীমান্তের হাওর-নদীতে আগে মাছ মরার কথা। কিন্তু তা না মরে প্রথমে জেলার প্রথম ফসল ডুবে যাওয়া জগন্নাথপুরের মইয়ার ও নলুয়ার হাওরে মাছ মরে।
এদিকে গবেষণা দলগুলো জানিয়েছে বৃষ্টিপাতের কারণে মাছ মরা বন্ধ হলেও এখনো হাওরে এমোনিয়া গ্যাস, অক্সিজেন ও পিএইস অস্বাভাবিক রয়ে গেছে। পানি ব্যবহারে সতর্কতা ও মাছ না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় একাধিক প্রতিনিধি দল। শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একটি প্রতিনিধি দল কাজ শুরু করেছে। পানি ও মরা মাছসহ জলজ জীব ও উদ্ভিদ প্রজাতি পরীক্ষা নীরিক্ষা করতে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তারা যন্ত্রপাতি নিয়ে হাওরে নামে। হাওরের এই জীব-বৈচিত্র ও পানি দূষণের বিষয়টি দ্রুত পরীক্ষা নীরিক্ষা করে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানাবে তারা।
এদিকে এই দলটি ছাড়াও হাওরের পানি ও মাছ পরীক্ষা করে গেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, বাংলাদেশ মৎস্য ও নদী গবেষণা ইনস্টিটিটিউট চাদপুর, বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদলসহ আরো তিনটি প্রতিনিধি দল। তারা শীঘ্রই তাদের পরীক্ষার ফলাফলে কি কারণে পানির দুষণ ও মাছসহ জীব-বৈচিত্র মারা গেছে সেটা জানাবে। তাছাড়া অন্যান্য হাওরও পরিদর্শন করবে তারা। আগামী কাল থেকে আনবিক শক্তি কমিশনের একটি প্রতিনিধি দল হাওরের পানি পরীক্ষা নিরীক্ষা করতে আসবে বলে প্রশাসন জানিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!