1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াট ওয়াইশ করে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ৭.৪১ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
টাইগারদের সামনে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারে ক্যারিবীয়রা। সিরিজের প্রথম দুই ম্যাচে ১২২ ও ১৪৮ রান করে ৬ ও ৭ উইকেটে হারে উইন্ডিজ।

সোমবার সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে ২৯৮ রানের টার্গেট তাড়ায় ১৭৭ রানে অলআউট সফরকারীরা। ১২০ রানের জয় পায় তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

সোমবার সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ (৬৪*), মুশফিকুর রহিম (৬৪), তামিম ইকবাল (৬৪) ও সাকিব আল হাসানের (৫১) ফিফটিতে ভর করে ২৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে উইকেট হারায় উইন্ডিজ। সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশ দলকে ব্রেক থ্রু উপহার দেন মোস্তাফিজুর রহমান। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন কেজর্ন ওটলি।

এর আগে প্রথম দুই ম্যাচে দলীয় ৯ ও ১০ রানে ক্যারিবীয় ওপেনার সুনীল অ্যামব্রিসকে ফেরান মুশফিক।

এরপর দলীয় ৩০ রানে উইন্ডিজ শিবিরে ফের আঘাত হানেন কাটার মাস্টার। তার দ্বিতীয় শিকারে পরিণত হন সুনীল অ্যামব্রিস। আগের ম্যাচে মোস্তাফিজের শিকারে পরিণত হওয়ার আগে ৭ ও ৬ রানে আউট হওয়া এই ওপেনার এদিন ফেরেন ১৩ রানে।

৩০ রানে দুই ওপেনারের উইকেট হারানো উইন্ডিজ খেলায় ফেরার আগেই হারায় তৃতীয় উইকেট। দলীয় ৪৮ রানে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন কাইল মায়ার্স (১১)।

এরপর ৪৬ রানের ব্যবধানে ২ উইকেট হারায় উইন্ডিজ। দলীয় ৭৯ রানে আউট হন অধিনায়ক জেসন মোহাম্মদ। তার আগে ৩৬ বল খেলে করেন ১৭ রান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন এনকেরুমা বোর্ন। ৬৬ বলে ৩১ রান করা এই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!