1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ শহরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৭.২৭ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের টেক্যানিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে পৌরসভার ট্রাকের ধাক্কায় শামীম আহমেদর রনি (৩০) নামের এক মটরসাইকেল আরোহী মারা গেছেন। রবিবার দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। শামীম ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বড়ই গ্রামের মৃত গোলে নূর আহমদের ছেলে। তিনি শহরের হাসন নগর এলাকার সুলতানপুরে ১৫/১ নাম্বার বাসায় অবস্থান করেন।
নিহতের খালাতো ভাই সাহেব আলী জানান, স্থানীয়রা আমাকে জানিয়েছেন আমার খালাতো ভাই শামীম আহমেদ রনিকে পৌরসভার একটি ট্রাক চাপা দিয়েছে।
সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) জালাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়েছি মটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে পৌরসভার ট্রাক । ট্রাকটিকে আটকের চেষ্ঠা চলছে।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জ পৌরসভার ট্রাক চাপা দেয় নি। সিএনজি ঐ মটরসাইকেলেকে চাপা দিয়েছে।
সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) হুমাইয়ুর কবির জানান, আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসেছি। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্থন্তর করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!