1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বিপিএলের আসর এবার বসছেনা!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ৩.২৯ পিএম
  • ৩৭৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিশ্বের অনেক দেশই করোনা মহামারীকে ঠেকিয়ে দিয়েছে। সেসব দেশে শুরু হয়েছে খেলাধুলা। গত জুলাই থেকে টানা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে ইংল্যান্ড। পাশাপাশি চলেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং টি-টোয়েন্টি ব্লাস্টের খেলা। উইন্ডিজে চলছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল।) কিন্তু বাংলাদেশে মানুষের জীবনযাত্রাসহ সবকিছু স্বাভাবিক করে দেওয়া হলেও করোনার সংক্রমণ মোটেও কমেনি। বরং বেড়ে চলছে। এ অবস্থায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো ভবিষ্যত দেখছে না বিসিবি।

এবছরের টুর্নামেন্ট নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘বোর্ডের ইচ্ছা প্রিমিয়ার লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেট আবার শুরু করা। প্রিমিয়ার লিগ যদি সফলভাবে করতে পারি, তাহলে বিপিএল করার চিন্তা করা যাবে। বিপিএলে অনেক বিদেশি লোকের এখানে আসার ব্যাপার আছে। কিন্তু অনেকেই হয়তো এখন বাংলাদেশে আসতে চাইবেন না।’

তবে বিসিবির বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, এবছর প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই। আপাতত বিসিবির লক্ষ্য-বয়সভিত্তিক ক্রিকেট, হাই পারফরম্যান্স দল, বাংলাদেশ ‘এ’ দল ও জাতীয় দলকে বিদেশ সফরে ব্যস্ত রাখা। অন্যান্য বছর সেপ্টেম্বর-অক্টোবর থেকেই শুরু হয় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ বিপিএলের কার্যক্রম। কিন্তু এ বছর করোনা পরিস্থিতির কারণে বিসিবি বিপিএল আয়োজনের সাহস পাচ্ছে না বিসিবি। অক্টোবর-নভেম্বরে জাতীয় লিগ আয়োজনের চেষ্টার কথা শোনা যাচ্ছিল। সেই প্রক্রিয়াও থেমে গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!