1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সুনামগঞ্জে কৃষক সমিতির মানবন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৫.৩৭ পিএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের প্রতিবাদসহ স্বাস্থ্যখাতে দুর্নীতি, করোনার বরাদ্দে লুটপাটের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখা জেলা শহরের আলফাত স্কয়ারে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
সুনামগঞ্জ জেলা কৃষক সমিতির আহ্বায়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়নের কলেজ সাধারণ সম্পাদক নিমাই সরকারের পরিচালনায় প্রতিবাদ কর্মসুচিতে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমেদ, জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, জেলা ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক শাহজালাল সুমন, কৃষক নেতা পা-ব দে, বিশ্বম্ভরপুর উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতা সুমন চন্দ্র শীল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, কলেজ সংসদের সভাপতি মনির হোসেন দুর্জয়, নারী নেত্রী লাইজু বেগম প্রমুখ।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, যতদিন পর্যন্ত পাট শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করা না হবে ততদিন পর্যন্ত পাটকল বন্ধ করা যাবেনা। প্রয়োজনে পাটকল গুলো ব্যবস্থাপনার পরিবর্তন ও সংস্কারের দাবি জানানা বক্তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!