1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

উঠতি বোরো ফসল ডুবির ঘটনায় পাউবোর দুর্নীতির প্রতিবাদে রবিবার সুনামগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭, ৫.১০ পিএম
  • ৬১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পানি উন্নয়ন বোর্ডের অবহেলা, অনিয়ম ও দুর্নীতির কারণে মৌসুমের শুরুতেই সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসলহানীর প্রতিবাদে রবিবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সচেতন হাওরবাসীর ব্যানারে অনুষ্ঠিতব্য মানবন্ধনে ক্ষতিগ্রস্ত হাওরবাসী ও অসহায় কৃষকদের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজনরা।
উল্লেখ্য গত তিন দিন ধরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার তাল হাওরের বোরো ফসল সময় মতো বাধ নির্মাণ না করায় প্রায় ৩০০ একর জমির ধান তলিয়ে গেছে। আজ শনিবার একই উপজেলার পাশোয়ার হাওরের ফসল তলিয়ে গেছে। তাহিরপুরের ৫টি হাওরের ফসলও প্রায় অরক্ষিত।
কৃষক ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ৫০ কোটি টাকা ব্যয়ে হাওরের ৪০০ কি.মি ফসলরক্ষা বাঁধের কাজ গত ১৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল। ফেব্রুয়ারির ২৮ তারিখ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখনো বিভিন্ন স্থানে কাজই শুরু হয়নি। কয়েকটি বাধে কাজ শুরু হলেও ৩০ ভাগও কাজ হয়নি। যার কারণে গত দুই দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলের চাপে জেলার নি¤œাঞ্চলের উঠতি বোরো ফসল তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড, পিআইসি ও ঠিকাদারদের কাজে অবহেলা ও অনিয়মের কারণেই হাওরের ফসল অরক্ষিত বলে জানান কৃষক ও জনপ্রতিনিধিরা।
এই অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে রবিবার দুপুরে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সংহতি জানিয়ে পাউবোর লাগামহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছেন সুনামগঞ্জ জেলা শহরে অবস্থানকারী হাওরাঞ্চলের মানুষজন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!