1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

সুনামগঞ্জে ১৫ রেডজোন এলাকায় এখনো লকডাউন কার্যকর হয়নি

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২০, ৭.২২ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার দুটি পৌরসভা ও একটি ইউনিয়নের পুরো এলাকাসহ ১৫ টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। লকডাউন কার্যকরের কোন সিদ্ধান্ত হয়নি এখনো। বুধবার বেলা পৌঁনে ১১ টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, সুনামগঞ্জের ১৫ টি এলাকাকে রেড জোন হিসাবে চিহিৃত করে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন এখনো পাওয়া যায় নি। অনুমোদন পাবার পর লকডাউন কার্যকর হবে। এর আগে দোকানপাট বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে স্থানীয়ভাবে প্রশাসন আলাদাভাবে এখন সতর্কমূলক অবস্থা নিচ্ছে।
মঙ্গলবার দুপুরে জেলার দুটি পৌরসভা ও একটি ইউনিয়ন পূর্ণাঙ্গ, একটি পৌরসভা আংশিক ও ১১টি ইউনিয়নের কিছু অংশকে রেড জোন হিসেবে ঘোষণা করে মাইকিং করা হয়। রেড জোন ঘোষণার পর পরই আইন শৃঙ্খলা বাহিনী শহরের দোকানপাট বন্ধ করাসহ ফুটপাতের দোকানীকেও তুলে দেয়। ব্যাংকগুলোতেও আর্থিক লেনদেন বন্ধ হয়ে যায়।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন জানিয়েছেন বুধবার জেলায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলেন ৬৯৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩১ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!