1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

সুনামগঞ্জে ঈদ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার অনুরোধ চেম্বার অব কমার্সের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মে, ২০২০, ১২.৫৭ পিএম
  • ৪৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ১৫ মে পর্যন্ত ব্যবসা-প্রতিষ্টান বদ্ধের ঘোষণা দিয়েছিল চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। আজ শুক্রবার ঘোষণার নির্ধারিত দিনে আবারও ঈদ পর্যন্ত ব্যবসা প্রতিষ্টান বন্ধ রাখার অনুরোধ করেছেন তারা। তাছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ নিয়ে আজ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স কার্যালয়ে জরুরি সভায় বসেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা করোনা পরিস্থিতিতে ব্যবসা নিয়ে আলোচনা করেন। আলোচনায় ব্যবসায়ীদের সুঃখ দুঃখের কথা ওঠে আসে। নেতৃবৃন্দ ক্ষুদ্র ব্যবসায়ীদের সরকারি প্রনোদনার দাবি জানালে চেম্বার নেতৃবৃন্দ এই দাবির বিষয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্থ করেন।
তাছাড়া করোনা ভাইরাস সংক্রমণ রোধে তারা আবারও সুনামগঞ্জের ব্যবসায়ী সমাজকে দোকান পাট বন্ধ রাখার অনুরোধ করেন।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স সভাপতি খায়রুল হুদা চপল বলেন, সরকারিভাবে ১০ মে দোকান পাট খুললেও করোনা পরিস্থিতির কারণে সুনামগঞ্জে ১৫ মে পর্যন্ত আমরা বন্ধ রাখি। আজ এই আদেশের নির্ধারিত দিনে আমরা আবারও ব্যবসায়ীদের ঈদ পর্যন্ত দোকান পাট বন্ধ রাখার অনুরোধ করেছি। সরকারি প্রণোদনা যাতে ক্ষুদ্র ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরার পান সে বিষয়ে আমরা তাদের দাবি দাওয়ার কথা প্রশাসনকে বলব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!