1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের হাওরে ৮০ ভাগ ধান কাটা শেষ: কৃষি বিভাগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২০, ৬.০৭ পিএম
  • ৪১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
আবহাওয়া অনুকুলে থাকায় এবং শ্রমিক সংকট না থাকায় সুনামগঞ্জের বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে এখন। চলতি সপ্তাহে বজ্রপাত, শিলা ও বৃষ্টি না হওয়ায় কৃষক একটানা ধান কাটতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে আকাশ রৌদ্রজ্জ্বল থাকায় কাটা ধান শুকানোর কাজও করা গেছে সহজে। শুক্রবার দুপুর পর্যন্ত হাওরে ৮০ ভাগ ধান কাটা হয়ে গেছে। তবে গড়ে জেলায় ৬৭ ভাগ বোরো ধান কাটা শেষ বলে জানিয়েছে কৃষি বিভাগ।

সুনামগঞ্জ কৃষি বিভাগ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত জেলায় আবাদকৃত ২ লাখ ১৯ হাজার ৩০০ হেক্টর জমির মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৭৬০ হেক্টর জমির ধান কাটা শেষ। এর মধ্যে হাওরে ৮০ ভাগ, হাওরের বাইরে ২৯ ভাগ ধান কাটা শেষ হয়েছে। গড়ে জেলায় ৬৭ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। এই সপ্তাহেই হাওরের ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে ওই সূত্র।

এদিকে কৃষকরা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে আবহাওয়া অনুকুলে থাকায় ধান কাটা, মাড়াই ও শুকানো চলছে সমান গতিতে। শ্রমিক সংকট না থাকায় ধানও কাটা চলছে দ্রুত গতিতে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দুই দিনের বৃষ্টি ও কালবৈশাখি ঝড়ে কৃষকদের মধ্যে ভীতি দেখা দেয়। ওই সময় একদিনে জেলায় হাওরের ক্ষেতে বজ্রপাতে চারজন কৃষক মারা যান। তবে এর পরেই আবহাওয়া অনুকুলে চলে আসে যা এখনো বহাল। এ কারণে প্রতিটি হাওরেই সমান গতিতে ধান কাটা চলছে। করোনাভয় উপেক্ষা করে কষ্টের বোরো ধান গোলায় তুলতে কৃষক কিষাণী এখন মাঠেই অবস্থান করছেন।

সরেজমিনে শুক্রবার দেখার হাওরে গিয়ে দেখা যায়, এই হাওরের বেশিরভাগ ধানই কাটা শেষ। হাওরের ঝাউয়ার অংশ, গছিলাড়া অংশসহ কিছু অংশেল ধানকাটা প্রায় শেষ। এখন বিস্তৃত খোলা কান্দায় গড়ে ওঠা খলায় যন্ত্রে ধান মাড়াই করছেন কৃষক। কিষাণীরা খলায় ধান শুকাচ্ছেন। অনেকে শুকানো ধান গরুর গাড়ি, মহিষের গাড়িসহ ভ্যান গাড়ি করে নিয়ে যাচ্ছেন বাড়িতে।

দেখার হাওরের তাজপুর গ্রামের কৃষক আজিম উল্লাহ বলেন, আমি ২২ কেয়ার জমিতে ধান লাগিয়ে ছিলাম। এর মধ্যে ১৮ কেয়ার জমির ধানই কেটে নিয়েছি। কাটা ধান মাড়াই শেষে শুকানোর কাজও প্রায় শেষ। এই সপ্তাহেই বাকি ক্ষেতের ধান কাটা শেষ হবে বলে জানান তিনি।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সফর উদ্দিন বলেন, আমাদের দুশ্চিন্তা কেটে গেছে। আবহাওয়া অনুকুলে থাকায় দ্রুত গতিতে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ চলছে। এই সপ্তাহেই ধান কাটা শেষ হবে। অবশিষ্ট ফসল পাহাড়ি ঢল ও বন্যার ঝুঁকিতে নেই বলে জানান তিনি।

সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার বলেন, শ্রমিক সংকট না থাকায় এবছর ধান কাটাও চলছে দ্রুত গতিতে। আমাদের নেতাকর্মীরাও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে কৃষকের ধান কেটে দিচ্ছেন। তিনি বলেন, কৃষকের কাছ থেকে ধান যাতে হয়রানি ও সিন্ডিকেট মুক্ত পরিবেশে ক্রয় করা হয় সেই দাবি আরো জোরালো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!