1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জিপিএ-৫ পেয়েও ভর্তি হতে পারবে না কাঙ্ক্ষিত কলেজে!

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ মে, ২০২৪, ১.৪৫ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা ১৬ লাখ শিক্ষার্থী এখন একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায়। আগামী ২৬ মে থেকে অনলাইনে শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া। ভর্তিচ্ছুরা ১৫০ টাকা ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে।

এসএসসিতে পাওয়া নম্বর অনুযায়ী পছন্দের তালিকা থেকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হবেন শিক্ষার্থীরা।

একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে আগামী ৩০ জুলাই। ইতোমধ্যে ভর্তির নীতিমালাও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর সারা দেশে আসন আছে ২৫ লাখেরও বেশি। তাই পাস করা সব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও হবে না আসন সংকট। উল্টো ফাঁকা থাকবে ৮ লাখের বেশি।

আরও পড়ুন: এসএসসি উত্তীর্ণদের মাসে ২৫০০ টাকা করে বৃত্তি দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক

বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, কোনো প্রতিষ্ঠান যে শূন্য থাকবে তা না। সবাই শিক্ষার্থী পায়। দেখা গেল, কোনো প্রতিষ্ঠানে যদি আসন থাকে ১০০, সে হয়তো পেলো ৩০-৪০ শিক্ষার্থী।

তবে প্রতিবছরই বেশ কিছু কলেজে আসন সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী আবেদন করে। এবারও প্রায় দুই লাখের মতো শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের প্রায় সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রাজধানীসহ সারা দেশে আড়াইশর মতো কলেজ। যেগুলোতে সবমিলিয়ে আসন আছে এক লাখের মতো। এসব কলেজের মধ্যে রাজধানীর ৩০ থেকে ৩৫টি কলেজে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে। এই কলেজগুলোতে আসন আছে ৩০ হাজারের মতো। তাই এবারও কাঙিক্ষত কলেজ পাবে না জিপিএ-৫ পাওয়া অনেকেই।

আরও পড়ুন: নটর ডেম কলেজে একাদশে ভর্তিতে লাগবে যেসব যোগ্যতা

এ অবস্থায় অন্তত ৮০ হাজার শিক্ষার্থীকে ভর্তি হতে হবে দ্বিতীয় বা তৃতীয় গ্রেডের কলেজে। তাই এসএসসিতে প্রাপ্ত নম্বর অনুযায়ী পছন্দ তালিকা পূরণের পরামর্শ শিক্ষাবোর্ডের।

শিক্ষার্থীদের উদ্দেশে তপন কুমার বলেন, তোমাদের যে প্রাপ্ত নম্বর, সেটি বিবেচনা করে কলেজ দেবে। সবাই চায় নামকরা কলেজে ভর্তি হতে। এজন্য অনেকেই ঢাকার ভালো কলেজগুলো ছাড়া সিলেকশন দেয় না। কিন্তু অনেক সময় সবার নাম আসে না ওইসব কলেজে। তখন বিপত্তিতে পড়ার ঘটনা আমরা আগেও দেখেছি। তাই এবার আগে থেকেই শিক্ষার্থীদের সতর্ক হতে হবে। জিপিএ-৫ পেলেও নম্বর বিবেচনা করে নামকরা কলেজের পাশাপাশি দ্বিতীয় গ্রেড বা এলাকাভিত্তিক প্রথম সারির কলেজগুলো সিলেক্ট করতে। তাহলে সবাই কাঙিক্ষত না হলেও কাছাকাছি মানের ভালো কলেজ পাবে বলে আশা করছি।

আরও পড়ুন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই, ভর্তি ফি কত?

তবে গতানুগতিক শিক্ষার পেছনে না ছুটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষা বিশ্লেষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, আমাদের কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা নিতে হবে। অভিভাবকদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আর এমন শিক্ষায় জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে শিক্ষার্থীরা।

এদিকে এবারো ঢাকার নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ কলেজ নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণির জন্য শিক্ষার্থী নির্বাচন করবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!