1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

উজানধলে শাহ আবদুল করিমের জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠান শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬, ৬.০৯ পিএম
  • ৬১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাউল স¤্রাট শাহ আবদুল করিমের জন্মশত বার্ষিকী উপলক্ষে শুক্রবার থেকে দুইদিন ব্যাপী তাঁর জন্মভিটা সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে ‘জন্মশত বার্ষিকী উদযাপন’ শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত উসৎব শেষ হবে আগামী শনিবার। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে বাউল-ভক্তশীষ্যরা এসেছেন। তারা প্রাণনাথ ও মুরশিদ করিমকে গানে গানে স্মরণ করছেন। উজানধলের আকাশে করিমের সুর ধ্বনিত হচ্ছে বাউলদের কণ্ঠে।
১৯১৬ সনে সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রত্যন্ত গ্রাম উজানধলে জন্মনেওয়া শাহ আবদুল করিমের বয়স ২০১৬ সনে জন্মশত বর্ষে এসে পড়ে। তাই জন্মশত বার্ষিকী স্মরণীয় করে রাখতে সরকারি-বেসরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি সুনামগঞ্জ জেলা শহর ও বিভাগীয় শহরসহ রাজধানী ঢাকাতেও জন্মশত বার্ষিকী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। সর্বশেষ তার জন্মভিটা ও স্মৃতিধন্য গ্রাম উজানধলে জন্মশত বার্ষিকী উদযাপনের উদ্যোগ নেয় শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ। সং¯স্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকেলে বাউলের বাড়ির আঙ্গিনায় এ উপলক্ষে উদযাপন উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি ব্যক্তিত্ব গোলাম কদ্দুছ। দুদিনের উৎসবে দেশ-বিদেশের প্রখ্যাত বাউল, শাহ আবদুল করিমের ভক্ত-শীষ্যসহ নানা অঙ্গনের লোকজন এসেছেন। দুইদিনের উৎসবে শুরুতে শাহ আবদুল করিমের জীবন, সঙ্গীত নিয়ে আলোচনা করেন বিশিষ্টজন। রাতে সঙ্গীত পরিবেশেন করেন দেশখ্যাত তারকা শিল্পীবৃন্দ।
শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ এর সভাপতি বাউল পুত্র শাহ নূর জালাল বলেন, আমাদের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রণালয় সহযোগিতা করায় বাউল স¤্রাটের ভক্তশীষ্যনা কৃতজ্ঞ। দেশ বিদেশে থেকে আগত ভক্তশীষ্যরা বাউল স¤্রাট শাহ আবদুল করিমের জন্মশত বার্ষিকী স্মরণীয় করে রাখতে চান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!