1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

যাত্রিবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুন, ২০১৯, ৮.৪৮ এএম
  • ৩৪১ বার পড়া হয়েছে

জেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগর এলাকায় যাত্রিবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক যাত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত গৃহবধু সুনামগঞ্জ সদর থানার বেড়িগাঁও গ্রামের ফারুক মিয়ার স্ত্রী খুর্শেদা বেগম (২০)।
আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০জন যাত্রি। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেটগামী শাহজালাল পরিবহনের একটি যাত্রিবাহি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০১৫৮) ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা গৃহবধু খুর্শেদা নিহত হন।
আহতদের মধ্যে- হযরত আলী (৩০), ফারুক মিয়া (৩০), কামরুন নাহার (২৩), আব্দুল (৮) এর পরিচয় পাওয়া
গেছে।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!