1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বিশ্বম্ভরপুরে আখ চাষে ভাগ্য বদল করেছেন প্রায় ৫০ জন কৃষক

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ২.১৬ পিএম
  • ৬০৭ বার পড়া হয়েছে

জাকির হোসেন রাজু::
আখ চাষ করে লাভের মুখ দেখছে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ইকরহাটিয়া গ্রামের অসংখ্য কৃষক। আখ বিক্রি করে পাচ্ছেন নগদ টাকা। বদলে যাচ্ছে তাদের ভাগ্য, স্বচ্ছলতা ফিরে আসছে সংসারে। এখন তারা সুখে জীবন-যাপন করছেন।
জানা গেছে আখ চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছে অনেক কৃষক পরিবার। গত কয়েক বছরে আখ বিক্রি করে অনেক কৃষকের ভাগ্য বদলের দৃশ্য দেখে কৃষকরা ঝুঁকছেন এখন আখ চাষে। আখ চাষে কাঁচা টাকা পেয়ে কৃষকের ঘরে আনন্দ উৎসব চলছে। মনের আনন্দে কৃষকের ক্ষেত থেকে আখ সংগ্রহ এবং ট্রাকে ভর্তি করার ওই চিত্র এখন উপজেলার বসন্তপুর বাজার ও শক্তিয়ারখলা বাজার এলাকা জুড়ে।
বিশ্বম্ভরপুর উপজেলার মাটিতে চাষ করা আখ আকারে বড়, রস বেশি ও মিষ্টি। আর এ কারনে এখানকার আখের ব্যাপক চাহিদা। স্তানীয় চাহিদা মিটিয়ে বাহিরে বিক্রি করতে পারছে । এই মাটি আখচাষে উপযোগী বলে কৃষি অফিস জানিয়েছে।
সরেজমিনে খোঁজ খবর ও কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে আখ চাষে কৃষকের স্বচ্ছলতার কাহিনী। উপজেলার ইকরহাটিয়া গ্রামের কৃষক হানিফ মিয়া(৪৫) সর্বপ্রথম ১৫ শতক জমিতে আখ চাষ শুরু করেন ৩ বছর আগে। এতে উৎপাদন খরচ হয়েছিল মাত্র ৫ হাজার টাকা। আর সেখানে আখ বিক্রি করেছিলেন প্রায় ২৫ হাজার টাকা। তার ক্ষেতের আখ আকারে বড় ও মিষ্টি হওয়ায় হাটবাজারে ব্যাপক চাহিদা দেখা দেয়। পরের বছর আরো বেশি জমিতে আখ চাষ করেন এবং আবারও লাভের মুখ দেখেন। তার দেখাদেখি ইকরহাটিয়া গ্রামের প্রায় অনেক কৃষক অন্য ফসল কমিয়ে আখ চাষে ঝুঁকে পড়েন। এতে গ্রামের সব কৃষক উৎপাদনের খরচ বাদে দ্বিগুন টাকা লাভের মুখ দেখেন। তারপর থেকে ওই গ্রামের মানুষ প্রতিবছরই আখ চাষ করে থাকেন। অন্যান্য ফসলের চেয়ে আখ চাষ লাভজনক হওয়ার কারনে আস্তে আস্তে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জলিলপুর, পুরানগাঁও ও গন্ডামারা  এলাকার কৃষকরা আখ চাষ শুরু করেছেন। ওইসব এলাকার কৃষক আখ বিক্রি করে কাঁচা টাকা ঘরে তোলে। আর্থিক ভাবে স্বচ্ছলতা ফিরে এলাকার আসছে কৃষকদের


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!