1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

কালবৈশাখি ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্থ: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯, ১১.৪৫ এএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর উপজেলার দুটি ইউনিয়নে কালবৈশাখি ঝড়ে অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় সদর উপজেলার মোহনপুর ও গৌরারং ইউনিয়নে কালবৈশাখি ঝড়ে কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও ঝড়ে গাছপালাও ক্ষতি গ্রস্থ হয়েছে। ঝড়ে বিদ্যুৎ লাইন ও খুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুটি ইউনিয়নেই বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।
কালবৈশাখি ঝড়ে মোহনপুর ইউনিয়নের মোহনপুর, উজান রামনগর, পৈন্দা, জয়নগর, শান্তিপুর, রহমতপুর, গৌরারং ইউনিয়নের ইনাথনগর, নিয়ামতপুরসহ অন্তত ১০টি গ্রামে ৫০ ঘরবাড়ি বিধ্বস্থ হয়। ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা বিধ্বস্থ ঘরের মালিকদের তাৎক্ষণিক সহায়তার জন্য তালিকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠিয়েছে। এছাড়াও ঝড়ে পৈন্দা মসজিদের টিনের চালও উড়ে গেছে।
সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের তালিকা পাঠাতে বলেছি। উপজেলা পরিষদ থেকে তাদেরকে সহায়তা করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!