1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

শান্তিগঞ্জে এসএসসির ফলাফল বিপর্যয়

  • আপডেট টাইম :: রবিবার, ১২ মে, ২০২৪, ৮.৪৭ পিএম
  • ৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
এবারের এসএসসি/সমমান পরীক্ষায় এবার সুনামগঞ্জের শান্তিগঞ্জে রেজাল্ট বিপর্যয় ঘটেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল৷ এমন বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের অবাধে স্মার্টফোন ব্যবহার, অভিভাবকদের উদাসীনতা ও শিক্ষকদের দায়সারা মনোভাবকেই দুষছেন সচেতন মহল।
জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার মাত্র ৬০.১ শতাংশ। এসএসসিতে উপজেলার মোট ১৫টি স্কুলের ১৬৩৮ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাস করেছে ৯১৭ জন। ফেল করেছে ৬৪১ জন৷ জিপিএ ৫ পেয়েছে মাত্র ৫ জন। এর পাগলা সরকারি মডেল হাইস্কুল ৪ জন ও বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় ১ জন৷ রেজাল্টে শীর্ষে জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয় ও সর্বনিম্ন আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৭টি মাদ্রাসার ২৮৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮৪ জন। ফেল করেছে ১০১ জন। এতে পাশের হার ৬৭.৫৩ শতাংশ । জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গতবছরের চেয়েও এবার ফলাফল আরও বেশি খারাপ হয়েছে। যেটা আমরা প্রত্যাশা করিনি৷ তবে আগামীতে যাতে ফলাফল ভালো হয় তার জন্য আমরা স্কুলে স্কুলে মনিটরিং জোরদার করবো


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!