1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জ-সিলেট সড়কে বৃহষ্পতিবার অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ৫.৩৭ পিএম
  • ৭১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বহিষ্কৃত সভাপতির লোকজন কর্তৃক সড়ক পরিবহন শ্রমিকদের মারধর, নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ-সিলেট সড়কে ২৯ সেপ্টেম্বর বৃহষ্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে। বুধবার রাতে এ কথা জানান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহার উদ্দিন।
তিনি জানান, সম্প্রতি সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বহিষ্কৃত সভাপতি বদর উদ্দিন বাবুল ও তার লোকজন শ্রমিকদের নির্যাতন ও হয়রানি করছেন। এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। দুই দিন আগে অতিরিক্ত চাদা দিতে অস্বীকার করায় সুনামগঞ্জ বাসস্টেশনে তার লোকজন পরিবহন শ্রমিকদের মারধর করেছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকুল বলেন, বিতর্কিত কর্মকা-ের কারণে বাবুলকে বহিষ্কার কর হয়েছে। এখন তিনি শ্রমিক-মালিকসহ অনেককেই নির্যাতন শুরু করছেন। তার কারণেই আজ পরিবহন শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে।
তবে বদর উদ্দিন বাবুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!