1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

যাদুকাটা নদী থেকে ৪টি ড্রেজার মেশিন ও ৯টি মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট টাইম :: শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ১২.২৯ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে যাদুকাটা নদী তীর থেকে ৪টি ড্রেজার মেশিন ও ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত তাহিরপুর থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব।
তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় যাদুকাটা নদীর মধ্যে বালু উত্তোলনকারীরা ইঞ্জিন নৌকা চালিয়ে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। এ সময় যাদুকাটা নদীর তীরে থাকা ৪টি সেলু ড্রেজার মেশিন ও বিন্নাকুলি বাজার থেকে ৯টি মোটরসাইকেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত ৪টি সেলু ড্রেজার মেশিন ও ৯টি মোটর সাইকেল তাহিরপুর থানায় জব্দ রয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, জব্দকৃত ৪টি ড্রেজার ও ৯টি মোটরসাইকেলের আনুমানিক মুল্য ১১ লক্ষা টাকা।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জব্দকৃত ড্রেজার ও মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!