1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দক্ষিণ সুনামগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ১২.৪৫ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

ছায়াদ হোসেন সবুজ, দক্ষিণ সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ আগষ্ট ) বিকাল ৩ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে মাহবুবা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় সংগীতের তালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর এক বর্ণাঢ্য র‌্যাভল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাহবুবা সেন্টার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র‌্যালি পরবর্তী এক আলোচনা সভায় উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখার সভাপতি শ্যামল দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জিতা চৌধুরী, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক এডভোকেট প্রসেনজিত দে, অবসরপ্রাপ্ত শিক্ষক ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি বাবু দিলিপ কুমার তালুকদার, জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক এনামুল কবির, আব্দুল মজিদ কলেজের প্রভাষক নুর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, দোলন দেবনাথ, আলী আহমেদ, জয়ন্ত তালুকদার, মান্না তালুকদার, বাপ্পা তালুকদার, অন্তু তালুকদার, উজ্জ্বল দেব, জয় চন্দ সহ প্রমুখ।
আলোচনা শেষে সম্মেলনের মাধ্যমে সর্ব সম্মতিক্রমে শ্যামল দেবকে ২য় বারের মত সভাপতি ও জাহাঙ্গীর আলম-কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ নবগঠিত কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানের শেষে সংগঠনের শিল্পীসহ বিভিন্ন গুনী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!