1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বঙ্গবন্ধুর ৬ ঘাতক এখনো বিদেশে পলাতক

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ৬.৩৬ এএম
  • ৫৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদ-প্রাপ্ত খুনিদের মধ্যে ছয়জনের রায় এখনো কার্যকর হয়নি। এমনকি এ ছয়জনের মধ্যে চারজনের অবস্থান এখনো নিশ্চিত করতে পারেনি কেউ। এখনো তার ঘাতকরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে। সেখানে থেকে তারা ও তাদের বংশধররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

এ মামলায় মৃত্যুদ-প্রাপ্ত ১২ আসামির মধ্যে পাঁচজনের দ- কার্যকর হয়েছে। অপর সাতজনের মধ্যে ছয়জন এখনো বিদেশে পলাতক। এরা হল, খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এসএইচএমবি নূর চৌধুরী, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও আবদুল মাজেদ।

সরকারের তথ্য মতে, রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় রয়েছে । খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, আব্দুল মাজেদ ও মোসলেম উদ্দিন খান সম্পর্কে সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।

তবে খন্দকার আবদুর রশিদ কোনো সময় পাকিস্তানে কোনো সময় লিবিয়ায়, শরিফুল হক ডালিম পাকিস্তানে, আবদুল মাজেদ সেনেগালে রয়েছেন বলে খবর প্রকাশ পায়।

তাদের গ্রেফতারে ইন্টারপোলের পরোয়ানা জারি অব্যাহত রয়েছে। দ-িত অপরজন আবদুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা গেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতি ১৫ আগস্ট ৪১তম জাতীয় শোক দিবস পালন করছে। জামার্নিতে বসবাসকারী বাংলাদেশিরা রিসালদার মোসলে উদ্দিনকে সে দেশে দেখেছেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত ১২ খুনির মধ্যে পলাতক ছয়জনকে দেশে আনতে কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা চালানো হচ্ছে।

তবে এই প্রক্রিয়ার বাস্তবায়ন সফল হবে কিনা সে ব্যাপারে কোন নিশ্চয়তা মেলেনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!