1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

১৭ মে থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ মে, ২০১৮, ১১.৫৪ এএম
  • ৫৯৫ বার পড়া হয়েছে

অনলাইন:
আগামী ১৭ মে বৃহস্পতিবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা সামান্য বাড়তে পারে।

আজ মঙ্গলবার সকালে রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তেঁতুলিয়ায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকবে। সেই সাথে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আজ জানান, আগামী বৃহস্পতিবার থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। রংপুর, রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলি ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!