1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু, আহত ৬

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ মে, ২০১৮, ১০.১৪ এএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বজ্রপাতে দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬জন। মঙ্গলবার দুপুরে তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মুক্তল হোসেনের পুত্র নূর হোসেন (২২), বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাও হযরত আলীর স্ত্রী শাহান বানু (৩৫), একই উপজেলার ফতেহপুর ইউনিয়নের খিরদিরপুর গ্রামের লিলি আক্তার, দোয়ারাবাজার উপজেলা মান্নার গাঁও ইউনিয়নের ডুমবন্ধ গ্রামের আসাদ আলীর ছেলে ফেরদৌস আহমেদ (১২) এবং দিরাই উপজেলার টংগর গ্রামের এক বৃদ্ধ মারা যান। আহতদের মধ্যে জামালগঞ্জের পাকনার হাওরে ধান কাটার সময় হটামারা গ্রামের তিন শ্রমিক, খিরদিরপুর গ্রামের লিলি আক্তার এবং দিরাই উপজেলার টংঘর গ্রামের দুইজন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হতাহতরা হাওরে কাজের সময়, ধানখলায় কাজের সময় মারা যান।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বজ্রপাতে ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!