1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

থিয়েটার সিলেটের যুগপূর্তি নাট্যোৎসব ২৬-২৮ এপ্রিল

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ৪.১২ এএম
  • ৩৮১ বার পড়া হয়েছে

অনলাইন:
একজন প্রতিবন্ধী মানুষের জীবনকাহিনী নিয়েই নাটকটির বিস্তার। তবে লোকটা প্রতিবন্ধী হলেও অথর্ব নয়, কাজ করতে পারে। সর্পিলাকৃতির হাত-পা নিয়ে পৃথিবীতে ঠিকে থাকার আমরণ চেষ্টা করে যায়। পরান্নমুখিতায় বড়ো ঘৃণা তার। চাঁদ জোছনার খুনসুটির মতো আপন সংসারে অনাস্বাদিত সুখ খুঁজে বেড়ায় সে। যে সুখ মায়াহরিণীর মতো পলকেই আড়াল হয়ে যায়; এর বড়ো কাঙাল লোকটা। এই সমাজ এই দেশের মানুষ তাকে বড়ো পোড়ায়। এ এক বিকলাঙ্গ মানুষের করুণ ইতিহাস। সমাজের তীক্ষ্ণ হুল যাকে রক্তাক্ত করে জন্মাবধি, সে চায় না বংশ পরম্পরায় তার মতো তার সন্তান উপেক্ষিত হোক। তাই আপন দুগ্ধপোষ্য সন্তানকে খুন করে উন্মাদ হয়। প্রলাপ করে। এ-খুনের দায় স্বীকার করে আবার করেও না। মুহূর্তের একটা দীর্ঘশ্বাস আপনার ভিতরে ডালপালা ছড়িয়ে দিতে পারে। এরকম একটি জীবনীগল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক- ‘একটি দীর্ঘশ্বাসের ডালপালা’ নাটকটি প্রযোজনা করবে থিয়েটার সিলেট। নাটকের মিউজিক করেছেন রাফি ইসলাম।

২৬ -২৮ এপ্রিল শুরু হওয়া উৎসবের দদ্বতীয় দিন ক্রবার সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে সুফি সুফিয়ানের রচনা ও কামরুল হক জুয়েলের নির্দেশনায় নাটক ‘জৈন্তেশ্বরী’। জৈন্তার রাজবাড়ির কাহিনী নিয়ে নাটকটি রচিত হয়েছে । নাট্যকারের নাট্যভাষ্য অনেকটা এরকম, ‘জৈন্তেশ্বরী’ লক্ষ্মী আর কুড়ির হিংস্র প্রেমের ইতিহাস। তখন ভারতবর্ষ ব্রিটিশদের দাসত্ব মেনে নিলেও জৈন্তা স্বাধীনরাজ্য। পাঁচালি লোককথা আর সান্ধ্য-ইতিহাস থেকে কুড়িয়ে আনা এই নাটকের ঐতিহাসিক সময়কাল ১৭৮২-১৭৮৮।

উৎসবের শেষ দিন ২৮ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টায় অবয়ব নাট্যদল, ঢাকার প্রযোজনায় নাটক ‘ফেরিওয়ালা’ প্রদর্শনের মাধ্যমে শেষ হবে ৩ দিনব্যাপী এ নাট্যোৎসব। আসাদুজ্জামান দুলালের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহিদুল শ্যানন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!