1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সাড়ে ৬ হাজার মানুষের বিপরীতে ডাক্তার মাত্র একজন

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ৩.৪২ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

অনলাইন::
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, দেশের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরিরত একজন চিকিৎসকের বিপরীতে সেবা গ্রহণ করা মানুষের সংখ্যা ৬ হাজার ৫৭৯ জন। আর বিএমডিসি থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন ডাক্তারের তথ্যনুযায়ী (সরকারি-বেসরকারি) ডাক্তার ও জনসংখ্যার অনুপাত ১ অনুপাত ১ হাজার ৮৪৭জন। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

সরকারী দলের দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, স্বাস্থ্য বিভাগের ডাক্তারের মোট পদ সংখ্যা ২৪ হাজার ২৮জন এবং কর্মরত ডাক্তারের সংখ্যা ২২ হাজার ৩৭৪জন। এছাড়া বর্তমানে সিম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিষ্টেম (এসভিআরএস) এর ২০১৫ সালের পহেলা জুলাই অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা ১৫৮ দশমিক এক মিলিয়ন।

জাতীয় পার্টির অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশের হাসপাতালগুলোতে শূন্যপদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে ৫ হাজার নতুন ডাক্তার নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে ডাক্তারের ঘাটতি পূরণ সম্ভব হবে।

সরকারী দলের নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে দেশের বর্তমানে ২ কোটি ৭১ লাখ ৪০ হাজার ২৬৬ জন সক্ষম দম্পতির মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। এছাড়া সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় সিটি কর্পোরেশন ও পৌরসভা নিজস্ব কর্মীদের মাধ্যমে এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে ওইসব এলাকায় সক্ষম দম্পতিদের মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি বিতরণ করে থাকে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!