1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

আইভির চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ৩.৫৪ পিএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

অনলাইন::
রাজধানীর ধানমণ্ডিস্থ ল্যাবএইড স্পেশালাইজড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভির চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তীকে প্রধান করে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- অধ্যাপক ডা. আ ফ ম সোহরাবুজ্জামান, অধ্যাপক ডা. আবদুজ জাহের, অধ্যাপক ডা. মাহবুবুর রহমান ও অধ্যাপক অরুণ কুমার শর্মা।

অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী কালের কণ্ঠকে বলেন, ব্রেনের বা হার্টের রক্ত চলাচল ব্যাহত হবার কারণে অথবা অন্য নানা কারণে যে কেউ আচমকা অজ্ঞান হয়ে যেতে পারে। মেয়র আইভির ক্ষেত্রেও এমন কিছু ঘটেছে যাকে বলে ‘সিনকোপি’। ইতিমধ্যে নানা পরীক্ষা নিরীক্ষায় মেয়র সেলিনা হায়াত আইভির হৃদযন্ত্রে তেমন কোনো সমস্যা (কার্ডিয়াক প্রব্লেম) পাওয়া যায়নি। তবে মস্তিষ্কে কোনো আঘাত পেয়েছেন কি না তা জানতে এখন সিটি স্ক্যান করা হবে।

অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী জানান, নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি ল্যাবএইডের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ১৬ নম্বর বেডে ভর্তি আছেন। আগামী ৪৮ ঘণ্টা তাঁকে অবজারভেশনে রাখা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগর ভবনে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন মেয়র আইভি। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কথা বলতে পারছিলেন না। পরে বমি করা শুরু করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!