1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

না ফেরার দেশে মহাশ্বেতা দেবী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ৩.৫৪ পিএম
  • ৫৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
চলে গেলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী। গুরুতর অসুস্থ হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে আজ বৃহস্পতিবার বেলা ৩টা ১৬ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। গত ২২ মে ফুসফুসে সংক্রমণ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন এই হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
মহাশ্বেতা দেবী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য তাঁর দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে ডায়ালাইসিসও করা যায়নি । ২৪ ঘণ্টাই তাঁকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল।
চিকিৎসকেরা জানিয়েছেন, মহাশ্বেতা দেবী এই হাসপাতালে এর আগে বেশ কয়েকবার ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কিন্তু এবারের মতো এত সংকটজনক অবস্থায় পড়েননি তিনি। তাই তাঁর চিকিৎসাও কঠিন হয়ে পড়েছিল। মহাশ্বেতা দেবীর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গড়া হয়েছিল ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড।
‘হাজার চুরাশির মা’ খ্যাত এই লেখকের মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, ‘ভারত একজন মহান লেখককে হারাল। বাংলা হারাল একজন মহিমান্বিত মাকে। আমি আমার একজন পথপ্রদর্শককে হারালাম। মহাশ্বেতার আত্মা শান্তিতে থাকুক।’
মমতা সাংবাদিকদের বলেন, আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাশ্বেতা দেবীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রবীন্দ্রসদনে রাখা হবে। এরপর মরদেহ নিয়ে কলকাতায় মহা শোক মিছিল হবে। এরপর দুপুরে কেওড়াতলায় মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
মহাশ্বেতা দেবীর জন্ম বাংলাদেশের ঢাকাতে। ১৯২৬ সালের ১৪ জানুয়ারি। তাঁর লেখা ‘হাজার চুরাশির মা’, ‘সংঘর্ষ’, ‘রুদালি’সহ বেশ কয়েকটি উপন্যাসের চলচ্চিত্র হয়েছে। পেয়েছেন তিনি সাহিত্য একাডেমি ও জ্ঞানপীঠ পুরস্কার। আরও পেয়েছেন পদ্মবিভূষণ, র‌্যামন মেগসাইসাই পুরস্কার ইত্যাদি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!