1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে তিন লাখ মানুষ পানিবন্দি: বন্যাপরিস্থিতি স্থিতিশীল, ক্ষয়-ক্ষতি বাড়ছেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬, ৫.০০ এএম
  • ৭২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বর্ষণে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়রাবাজার, জামালগঞ্জ ও তাহিরপুরে বন্যাপরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সোমবার বিকেলে নলুয়ার হাওরে নৌকা ডুবে বাহার উদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ধর্মপাশা উপজেলায় বানের পানিতে ডুবে মারা গেছে ৭ বছরের মাদ্রাসাছাত্র চান মিয়া। সোমবার বিকেলে ছাতকে নাঈম আহমদ নামের আরেক যুবক সুরমা নদীতে নিখোজ রয়েছে। তার সন্ধানও পাওয়া যায়নি। তবে রবিবার এ উপজেলার ধারাম হাওরে নিখোজ জেলে ননী দাস সদর উপজেলার ধারারগাও ভাঙ্গা সেতু পাড়ি দিতে গিয়ে নিখোজ যুবক শরাপত আলীর লাশ উদ্ধার হয়েছে। এদিকে গত এক সপ্তাহে বন্যার পানিতে দু’শিশুসহ ছাতকে নিখোজ ৪ ব্যক্তির মধ্যে বটেরখাল নদী থেকে পারভেজ আলম (১১) নামের এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ি ঢল ও বর্ষণে ১৬২টি প্রাথমিক, ৩৩টি নি¤œমাধ্যমিকসহ প্রায় ১৯৫টি বিদ্যালয় বন্ধ রয়েছে। তাছাড়া টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ১৬০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার ৫ শতাধিক পুকুর ডুবে গেছে। পাহাড়ি ঢল ও বর্ষণে ৬ উপজেলার প্রায় ৫০ কি.মি. পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে প্রশাসন ১লাখ ৩হাজার মানুষ পানিবন্দি আছে বললেও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা জানিয়েছেন ৫ উপজেলায় অন্তত ৩লাখ মানুষ পানিবন্দি। এসব এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা না থাকায় এবং পর্যাপ্ত ত্রাণ না থাকায় মানুষ দুর্ভোগে পড়েছে। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা আশ্রয় কেন্দ্র খোলা ও পর্যাপ্ত ত্রান পাঠানোর দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসনের বন্যানিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ৫ উপজেলায় পর্যাপ্ত ত্রাণ, নগদ টাকা, শুকনো খাবার, বিশুদ্ধ পানির ট্যাবলেটসহ জরুরি উপকরণ পাঠানো হয়েছে। বন্যাপরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আফসর উদ্দিন জানান, পাহাড়ি ঢল ও বর্ষণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢলের পানি এখন নি¤œাঞ্চলে গিয়ে চাপ ফেলছে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!