1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

পাহাড়ি ঢল ও বর্ষণ: সনামগঞ্জে দুই শতাধিক বিদ্যালয় বন্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ৬.১৬ পিএম
  • ৬৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
অব্যাহত পাহাড়ি ঢল ও বর্ষণে বিভিন্ন উপজেলার প্রধান সড়ক ও আভ্যন্তরিণ রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ জনপদ পানিতে তলিয়ে গেছে। এ পর্যন্ত জেলায় প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে প্রায় ২ শতাধিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার দোয়ারাবাজার উপজেলার সবকটি (২৬টি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ছিল। পানি না সরলে এসব বিদ্যালয়ে পাঠদান শুরু করা যাবেনা বলে সংশ্লিষ্টরা জানান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে সুনামগঞ্জ জেলায় গতকাল সোমবার পর্যন্ত প্রায় ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। তবে বেসরকারি হিসেবে পরিমাণ আরো বেশি বলে স্থানীয়রা জানান। এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে গতকাল দোয়রাবাজার উপজেলার ২৬টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসার সবকটিই বন্ধ ছিল। কোনটিতেই ক্লাস হয়নি। এছাড়া তাহিরপুর ৫টি এবং ছাতকে আরো একটি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন বন্ধ হওয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা আরো বেশি। সংশ্লিষ্টরা জানিয়েছেন প্লাবিত হওয়ার কারণেই এসব বিদ্যালয় গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যে বিদ্যালয় গুলোতে এখনো পানি ঢুকেনি সেগুলোর রাস্তাঘাট ও চার পাশ ডুবে আছে। যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে গতকাল সোমবার আরো ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। এর দুইদিন আগে আরো ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। এ নিয়ে ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে।
এর মধ্যে সদর উপজেলার ১২টি, দোয়ারাবাজারে ৮টি, বিশ্বম্ভরপুরে ২০টি, ছাতকে ১০টি, তাহিরপুরে ১২টি, জামালগঞ্জে ৬টি, ধর্মপাশায় ৫০টি, দিরাইয়ে ২টি, জগন্নাথপুরে ১৫টি এবং দক্ষিণ সুনামগঞ্জে ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী বলেন, গতকাল পর্যন্ত ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় বন্ধ হয়ে গেছে। আরো বেশ কিছু বিদ্যালয়ের রাস্তাঘাট ও আশপাশ প্লাবিত হওয়ায় সেখানেও শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন বলেন, গতকাল দোয়ারাবাজারের সবকটি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ছিল। এছাড়াও ছাতক ও তাহিরপুরেও আরো কয়েকটি বিদ্যালয়সহ জেলায় ৩৩টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!