1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বর্ষণে ৩৩৩ হেক্টর জমির ফসল নষ্ট

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ৩.১৮ পিএম
  • ৭২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পাহাড়ি ঢল ও বর্ষণে জেলার চার উপজেলার আমন, আমন বীজতলা, সব্জি ও রোপা আমনের ক্ষয়-ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৩৩ হেক্টর জমির নানা ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের মতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারাবাজার উপজেলা। তবে বেসরকারি হিসেবে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বেশি বলে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা জানান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বর্ষণ অব্যাহত রয়েছে। পাহাড়ি ঢলে ১০৫ হেক্টর আমন, ৩৫ হেক্টর সব্জি এবং ১৩৮ হেক্টর বীজতলা নষ্ট হয়েছে। সূত্র মতে দোয়ারাবাজার উপজেলায় ১০৫ হেক্টর, তাহিরপুরে ৬০ হেক্টর, বিশ্বম্ভরপুরে ৫০ হেক্টর এবং সদর উপজেলায় ৪০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। অন্যান্য উপজেলায়ও অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এদিকে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা জানিয়েছেন পাহাড়ি ঢলে প্রকৃত ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বেশি।
জানা গেছে জেলা কৃষি বিভাগ গত ২২ জুলাই ক্ষয়-ক্ষতির এ প্রতিবেদন উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করেছে। পানি নেমে গেলে আরেকবার ক্ষতির পরিমাণ তৈরি করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
সুরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল হাই বলেন, আমাদের নদীর উত্তরপাড়ে আমন ও সব্জির পুরোটাই নষ্ট হয়ে গেছে। কৃষকরা মাথায় হাত দিয়ে আহাজারি করছেন। তাদের ক্ষতিপূরণ দেওয়া জরুরি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল হক বলেন, পাহাড়ি ঢল ও বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারাবাজার উপজেলা। এছাড়াও তাহিরপুর, বিশ্বম্ভরপুর এবং সদর উপজেলায়ও ক্ষয়-ক্ষতি হয়েছে। গত ২২ জুলাই ক্ষয়-ক্ষতির প্রতিবেদন উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!