স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘জুবিলী ফুটবল উৎসব’। আজ ২০ সেপ্টেম্বর শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, আয়োজকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান (সার্বিক), বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে আজাদ মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে আজাদ মিয়া বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরাই এ ফুটবল উৎসবের অন্যতম উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর হয়ে ওঠে।