1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন তাহিরপুর শাখার সভা অনুষ্টিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১.৩৩ পিএম
  • ৫৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা শাখান নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা সদর বাজারের ইকবাল হোসেন মার্কেটের রেইনট্্ির তলায় এই পরিচিত সভা অনুষ্টিত হয়।
সভায় ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সকল সদস্যই উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক ইকবাল হোসেন তালুকদার। বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সদস্য , তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, জয়নাল আবেদীন কলেজের অবঃ অধ্যক্ষ এম সাইদুল কিবরিয়া, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জেলা সদস্য রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য হারুন অর রশীদ, এমরান হোসেন, গোলাম ইয়াজদানী, কমিটির যুগ্ম আহবায়ক সানজব উস্তার, এমদাদুল হুদা, ফেরদৌস আলম, সাইফুল ইসলাম, সদস্য আশরাফুল আলম, হুসাইন শরীফ বিপ্লব প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন।
সভায় বক্তারা বলেন প্রতি বছরই কোন না কোন হাওর ডুবছে। বার বার হাওরের উৎপাদিত ধান মানুষ সৃষ্ট দুর্যোগে ডুবার কারণে নিঃস্ব হয়ে পড়েছে হাওরের কৃষক। তাই এবার ধান পাকলে বাঁধ নয়, ধান রোপনের সময় বাঁধ দিতে হবে। আন্দোলন আর পরিকল্পনা বাঁধ ভাঙ্গার পরে নয় , বাঁধ গড়ার সময়ই সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। এজন্য প্রয়োজন কৃষকদের কে সচেতন করা ও জেগে তোলা। তবে সবার আগে প্রয়োজন উপজেলার ২৪টি হাওরের সমস্যা চিহ্নিত করা ও সমাধানের উপায়টি হাওরপাড়ের কৃষকদের কাছ থেকে সরেজমিনে সংগ্রহ করা।
সভায় হাওরের সমস্যা চিহ্নিত করা, সমাধানের উপায় জানা এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধি করতে উপজেলার সবগুলো হাওরপাড়ে সভা করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আগামি বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর বাজারে, শুক্রবার বাদ জুমা বালিজুরী ইউনিয়নের বালিজুরী বাজারে এবং শনিবার দুপুর ১ ঘটিকায় উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!