1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ১১.৩১ পিএম
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। গতকাল ১৭ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে পাঠানো হয়েছে।
জানা গেছে কামরুজ্জামান কামরুল ছাত্রদলের নেতৃত্ব দিয়ে বেড়িয়ে আসা তৃণমূলের জনপ্রিয় নেতা। তিনি তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি অন্তত ১০টি মামলায় আসামি হয়ে প্রায় বছর খানেক জেলও খেটেছেন। তার বদলে এই আসনে তার কাছে পরাজিত উপজেলা চেয়ারম্যান আনিসুল হককে প্রাথমিক মনোনয়ন দেওয়া হলে ক্ষুব্দ হয়ে ওঠে বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ। যার ফলে গত মাসে তাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল বিএনপি। গতকাল বিএনপি মহাসচিব চূড়ান্ত মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর দেওয়ায় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করবেন।
এদিকে কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়নের পত্র রিটার্নিং কর্মকর্তা বরাবর দলীয়ভাবে দেওয়ায় তৃণমূলের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। তারা নির্যাতিত, জেল জুলুম খাটা যোগ্য ও ত্যাগী নেতাকে চূড়ান্ত মূল্যায়ণ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
চূড়ান্ত মনোনয়ন পাওয়া কামরুজ্জামান কামরুল বলেন, আমি কৃতজ্ঞ মাঠের, তৃণমূলের নেতাকর্মীদের প্রতি। এরাই আমার নেতা। তারাই আমাকে নেতা বানিয়েছেন। তৃণমূলের ত্যাগী এই নেতাদের কথা রেখেছেন আমার অভিভাবক, জাতীয়তাবাদী রাজনীতির বাংলাদেশের প্রাণপুরুষ তারেক রহমান। এখন এই আসনটি বিএনপিকে উপহার দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। আমি আমার দলের সব শ্রেণিপেশার নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে চাই। ভুলে যেতে চাই সব বিভেদ। ধানের শীষ প্রতীককে বিজয়ী করাই হবে আমাদের অঙ্গিকার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!