1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওর, নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের কমিটি গঠিত: সভাপতি মিজানুর, সম্পাদক দেলোয়ার

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০.৪৮ পিএম
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘তীব্র করো হাওরের রাও, প্রাণ প্রকৃতির ভবিষ্যত বাঁচাও’ ¯শ্লোগানে ‘হাওর, নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের দ্বিতীয় সাংগঠনিক কমিটি গঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বিকেলে ৪৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে যুক্ত করা হয়েছে। কমিটিতে সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান, নূরুল ইসলাম ফয়সল, মো. জুনায়েদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ইদি আমিন লিওন, আল আমিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক সুকমল দে সরকার, দপ্তর সম্পাদক এমদাদুল হক, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আরমান, দুর্যোগ ও জলবায়ু বিষয়ক সম্পাদক পলি রায় এবং কোষাধ্যক্ষ লোকমান আহমদ।
কমিটির সদস্যবৃন্দ হলেন, শামস শামীম, আব্দুল মান্নান, বিকাশ চন্দ্র দাস, মো. বায়েজিদ বিন ওয়াহিদ, আলী নূর, আশরাফ উদ্দিন, সুশীল চন্দ্র দাস, জাহানারা বেগম, জাকির হোসেন জাকি, নারায়ণ চন্দ্র পাল, মো. মামুন অর রশিদ, মাহফুজুর রহমান, সাইদুর রহমান আসাদ, সালেহা বেগম, মোহাম্মদ ইসলাম উদ্দিন, রিতা রানী বর্মন, মো. সালমান আহমদ, মো. রাজিব আহমদ, মোহাম্মদ আলী, আলমগীর হোসেন, সেলিম রেজা, মো. কামরুল হাসান, মো. এনামুল কবির, রোদ্দুর রিফাত, তাহমিদা জাহান, মো. সজিব মিয়া, ছায়াদ হোসেন সবুজ, সুমাইয়া শাহারিয়ার সিজদা, সাজু সরকার, সাইদা ইয়াসমিন, কামরুল ইসলাম বিপ্লব ও নুরানী জান্নাত।
এছাড়া কমিটির ৫ সদস্যের উপদেষ্টাবৃন্দ হলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবুল কাশেম, বিজ্ঞানী ড. জহিরুল আলম সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ, অ্যাড. আবু তাহের মো. রুহুল আমিন ও সোহেল সিরাজ।
নতুন কমিটির নেতৃবৃন্দ হাওরাঞ্চলের প্রাণ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা তৈরির পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট দফতরকে যথাসময়ে কার্যকর পদক্ষেপ নিতে উদ্যোগ নেওয়ার আহবান জানাবেন বলে জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!