1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭.১৪ পিএম
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁঁয়াজ ও নাসির উদ্দিন বিড়ির চালান জব্দ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ খানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পুলিশ গামাইতলা এলাকার সাবেক মেম্বার ফারুক মিয়ার বাড়ির পেছনে তল্লাশি চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় পেঁয়াজ ও ৪০ হাজার নাসির বিড়ির চালান জব্দ করে। তবে এসময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জব্দকৃত ভারতীয় পণ্যগুলো পুলিশ হেফাজতে রয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ আকবর হোসেন জানান, সীমান্তবর্তী এলাকায় রাতে চোরাইপণ্য আনা-নেওয়া হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ অপরাধপ্রবণতা রোধে কাজ করবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!