1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সরকারের কঠোর অবস্থানের কারণে আতঙ্কে এনবিআর কর্মীরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫.৩৫ পিএম
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::
নতুনভাবে গঠন ও বিভাজনের পর জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান উত্তেজনার প্রেক্ষিতে আন্দোলনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারের শাস্তিমূলক পদক্ষেপ আরও কঠোর আকার নিয়েছে। আন্দোলন প্রত্যাহারের এক সপ্তাহ পার না হতেই পাঁচজন সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) বেশ কয়েকজন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে। সরকারের এমন কঠোর অবস্থানে রাজস্ব প্রশাসনের ভেতরে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্দোলনে অংশগ্রহণকারী অনেকে ইতোমধ্যে নিজেদের ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যম থেকে গুটিয়ে নিয়েছেন।

এনবিআরের একাধিক সূত্র জানিয়েছে, অন্তত ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হতে পারে। এদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত থেকে বদলি পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা চলছে।

এদিকে, গত দুই দিনে দুদক ১১ জন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে এনবিআরের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ-সংক্রান্ত দুটি পৃথক আদেশ জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

গতকাল বৃহস্পতিবারও এনবিআরের আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। এদের মধ্যে রয়েছেন—বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামারুজ্জামান, ঢাকা পূর্ব কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, আয়কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, উপ-কর কমিশনার মো. মামুন মিয়া এবং কর পরিদর্শক লোকমান আহমেদ।

এনবিআর সূত্রে আরও জানা গেছে, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে। পাশাপাশি বদলির জন্যও একটি তালিকা তৈরি করা হচ্ছে, যেখানে আন্দোলন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাই মূলত প্রাধান্য পাচ্ছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!