1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবন ও বিশৃঙ্খল আচরণে ৫ পর্যটকের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮.৪১ পিএম
  • ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে মাদক সেবন ও বিশৃঙ্খল আচরণের অভিযোগে পাঁচজন পর্যটককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ জুন) রাতে মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলে এই ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েকজন পর্যটক হাওরের একটি হাউসবোটে অবস্থান করছিলেন। সেখানে তারা গাঁজা সেবন করে উচ্চস্বরে চিৎকার, অশোভন আচরণ ও পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, আহমেদ মাহফুজ, নাসির হোসাইন ও তাহসিন আহমেদ।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, “টাঙ্গুয়ার হাওরের মতো সংবেদনশীল পর্যটন এলাকায় কেউ যদি আইন লঙ্ঘন করে বা পরিবেশ নষ্ট করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পর্যটনের নামে মাদক সেবন ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!