1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে কামরুলের বৃহত্তম ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের জোয়ার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১০.৩৯ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ইফতার মাহফিল তৃণমূলের সবচেয়ে বিশাল ইফতার মাহফিল বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। গত ২৫ মার্চ তাহিরপুর স্টেডিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনী এলাকার নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এদিকে কামরুজ্জামান কামরুলের ইফতার মাহফিলের খবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসিয়াল মিডিয়া সেল ‘বিএনপি মিডিয়া সেল’ পেইজ থেকেও গত ২৫ ও ২৬ মার্চ প্রচার করা হয়েছে। ইফতারের ছবিতে দেশ বিদেশের অসংখ্য নেতাকর্মী গঠনমূলকত মন্তব্য করেছেন। তারা এই ইফতার মাহফিলকে তৃণমূলে বিএনপির সর্ববৃহৎ ইফতারে তৃণমূলের জোয়ার হিসেবে উল্লেখ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ মার্চ মঙ্গলবার তাহিরপুর স্টেডিয়ামে বিএনপি চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় কামরুজ্জামান কামরুল চারটি উপজেলার তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে অন্তত ১০ হাজারের বেশি মানুষ অংশ নেন। তারা বিএনপি চেয়ার পার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ আগামী জাতীয় নির্বাচনে কামরুজ্জামান কামরুলকে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য বিশেষ প্রার্থনায় দাবি জানান।
ইফতারে অংশগ্রহণকারীরা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা তথা সারাদেশে তৃণমূল পর্যায়ে এটি সবচেয়ে বড়ো একটি ইফতার ও দোয়া মাহফিল। যেখানে বিএনপির তৃণমূল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। দুর্গম এলাকা পাড়ি দিয়ে কামরুলের ডাকে নেতাকর্মীরা ইফতার ও দোয়া মাহফিলে এসে যোগ দেন। এর আগে আলোচনাসভায় তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কামরুলের ডাকে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সংস্কারের নামে যাতে নির্বাচন বিলম্বিত করে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে না দেওয়া হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানান। গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব নিলেই দেশ ও মানুষ নিরাপদ থাকবে এবং কোনও ফ্যাসিস্ট জন্ম নিবেনা বলে মন্তব্য করেন তারা।
শেষে বিএনপি চেয়ার পার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক কামরুজ্জামান কামরুল বলেন, তৃণমূলে এখনো জাতীয়তাবাদী শক্তির প্রতি আস্থাশীল হাজার হাজার নেতাকর্মী রয়েছেন। তারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। এখন গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ের জন্যও তারা প্রস্তুত আছেন। নেতাকর্মীরা তৃণমূলে জাতীয়তাবাদী শক্তিকে আরো সংগঠিত করতে বদ্ধ পরিকর। তারা আমাদের নেত্রী বিএনপি চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মানতে অতন্দ্র প্রহরী হয়ে আছেন। আমাদের তৃণমূল সজাগ থাকলে গণতন্ত্রের লড়াইয়ে আমরা কখনোই পরাজিত হবনা।
উল্লেখ্য বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সর্বশেস জাতীয় নির্বাচনে লাঠি হাতে রাজপথে দাড়িয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছিলেন কামরুজ্জামান কামরুল। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আওয়ামী লীগ সরকার। এভাবে ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিক মামলার আসামি হন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!