1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

শান্তিগঞ্জে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৬.৪৩ পিএম
  • ৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পাথারিয়া ইউনিয়ন পরিষদ থেকে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র উপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার।
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেপ্টেম্বর মাসে ৯৯ জনের নাম উল্লেখ করে দ্রুত আইনে মামলা দায়ের করা হয়েছিলো। এ মামলায় অজ্ঞাতনামা তালিকায় গ্রেফতার করা হয়েছে চেয়ারম্যান শহীদুল ইসলামকে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাকে সুনামগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেবো। মামলাটি সদর থানার।
সুনামগঞ্জ সদর থানার (ওসি) মো. নাজমুল হককে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!