1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিনকে প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৮.৩৯ পিএম
  • ৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি এস এম মাইনুদ্দিন ও এস আই হেলাল এর অনিয়ম দূর্নীতি এবং যাদুকাটা নদীর পাড় কাটার সঙ্গে জড়িত থাকায় দ্রুত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে তাহিরপুর বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাহিরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুর রহমান কাউসারের সঞ্চালনায় ওসির অপসারণ দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন,জাহিদ আল সুজন, আনিসুর রহমান সাকিব, দেলোয়ার হোসেন, মইনুল হোসেন, মাহফুজ আহমেদ সামি, পার্থিব আহমেদ, উজ্জ্বল আহমেদ, আবুল হাসান খাইরুল, সাখাওয়াত হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যাদুকাটা নদীর পাড় রক্ষায় তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিনকে বার বার অনুরোধ করেছি । কিন্তু তিনি নদীর পাড়  রক্ষা না করে তার মনোনীত এসআই হেলালকে সঙ্গে নিয়ে বালুখেকো রানু মেম্বারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অবৈধ সুবিধা নিচ্ছেন। গত কিছুদিন আগে ওসির বিরুদ্ধে তাহিরপুর সদরে ছাত্র জনতা মানববন্ধন করে। এরপর থেকে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়ার হুমকি দিচ্ছেন। তার এমন হুমকিতে অনেক ছাত্র ভয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। দ্রুত দুর্নীতিবাজ ওসি এবং এসআই হেলালকে তাহিরপুর থানা থেকে অপসারণের দাবী জানান তারা। না হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পরে, ছাত্র জনতা প্রধান উপদেষ্টা সহ সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে 
স্মারকলিপি প্রদান করে ছাত্র জনতা।
তাহিরপুর থানার ওসি বলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের অন্যায় আবদার রাখতে না পারায় ছাত্র দের ব্যবহার করে এসব অপ প্রচার চালাচ্ছেন। পাড় কাটার ঘটনায় আমি দু পক্ষের বিরুদ্ধেই মামলা নিয়েছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!