1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ইউনূস ফিরছেন বৃহস্পতিবার দুপুরে

  • আপডেট টাইম :: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৪.১৮ পিএম
  • ৯৭ বার পড়া হয়েছে

সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা প্যারিস অলিম্পিকস বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর

বাংলাদেশ
ইউনূস ফিরছেন বৃহস্পতিবার দুপুরে
তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয় মঙ্গলবার রাতে।

হাওর ডেস্ক::
অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরতে বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস।
দুবাই থেকে তিনি এমিরেটস ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।
মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়।
বৈঠকের পর বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তবর্র্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।”

সন্ধ্যায় ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক হয় বঙ্গভবনে। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকও উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!