1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সহিংসতার আগে হঠাৎ ১ লাখ সিম ব্যবহারকারী রাজধানীতে প্রবেশ করেছিল

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৮.৩১ পিএম
  • ৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকায় সহিংসতার আগে হঠাৎ ১ লাখ সিম ব্যবহারকারী নতুন করে রাজধানীতে প্রবেশ করেছিল বলে জানিয়েছেন ডাক, টেলিযোগযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘সেদিনই হামলা হয় সেতু ভবন, বিটিভি, মেট্রো রেল, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়।’

শনিবার (২৭ জুলাই) সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৮ জুলাই বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর জন্য এক লাখ নতুন সিমকার্ডধারী বিভিন্ন স্থান থেকে ঢাকায় প্রবেশ করে।
সেদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চালানো হয় ধ্বংসযজ্ঞ।’
তিনি বলেন, ‘বেছে বেছে সরকারি স্থাপনা ও যানবাহনে ধ্বংসযজ্ঞ চালানো হয়। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী এমনকি সাংবাদিকদের ওপরও হামলা করা হয়েছে।’

ইন্টারনেট ইস্যুতে বিদেশে বসে অপপ্রচার চলছে জানিয়ে পলক বলেন, ‘সরকার ইন্টারনেট বন্ধ করেনি।

সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রডব্যান্ড সেবা সচল রাখা সম্ভব হয়নি। অথচ এ বিষয়টি নিয়ে বিদেশে বসে অপপ্রচার চলছে।’
গত ১৮ জুলাই নাশকতাকারীদের ওই আগুনে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। পরে মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট।

তবে মোবাইলে ফোরজি সেবা চালু করতে রবিবার (২৮ জুলাই) অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!