1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

গবেষক দীপংকর মোহান্ত সুনামগঞ্জ পিটিআইয়ে সুপার হয়ে আসায় কবি লেখকদের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৬.৪২ পিএম
  • ১০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাাংলাদেশের বিশিষ্ট লেখক-গবেষক দীপংকর মোহান্ত সুনামগঞ্জ প্রাথমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এ সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জের কবি ও লেখকরা। বৃহষ্পতিবার দীপংকর মোহান্তের কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান তারা। সুনামগঞ্জের পুরাকীর্তি, হাওরের জীবন-সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও সামাজিক আন্দোলনসহ ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার আহ্বান জানান লেখকরা। মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও কবি-গবেষক ইকবাল কাগজীর নেতৃত্বে সুনামগঞ্জের কবি ও লেখকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিতজন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজচিন্তক সাইফুল আলম সদরুল, লেখক-গবেষক এডভোকেট কল্লোল তালুকদার চপল, কবি ও সাংবাদিক শামস শামীম, লেখক অনুপ নারায়ণ তালুকদার, কবি মানবেন্দ্র কর প্রমুখ।
উল্লেখ্য মৌলভীবাজারের বাসিন্দা দীপংকর মোহান্ত সরকারি চাকুরির পাশাপাশি মৌলিক লেখালেখিতে নিয়োজিত আছেন চার দশক ধরে। তিনি বাংলাদেশের একজন মূলধারার চারণ গবেষক হিসেবে বিশেষ পরিচিত। ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, রাজনীতি, নারীশিক্ষাসহ নানা বিষয়ে তার একাধিক মৌলিক গবেষণা গ্রন্থ রয়েছে। তিনি ‘খনন’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!