1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সীমান্তে গুলিতে ২ নি হ ত : একদিন পর লা শ হস্তান্তর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১২.৪৫ পিএম
  • ৯৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে ভারতের খাসিয়া সম্প্রদায়ের গুলিতে নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

গুলিতে নিহত হওয়ার ২৬ ঘন্টা পরে সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

এর আগে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক চলে দীর্ঘ সময়।

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।

নিহতরা হলেন- কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন (৩০) ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ (৩২)। এ ঘটনায় একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে নবী হুসেন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, আলী হুসেন, কাউছার ও নবী হুসেন সীমান্তের ওপার থেকে প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো রবিবার সকালেও তারা ভারতে অনুপ্রবেশ করে। সন্ধ্যার দিকে খবর আসে যায় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয়েছে আলী হুসেন ও কাউছার আহমদ। এর কিছু পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হুসেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!