1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ভারতের জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর এক মেজরসহ ৪ সৈন্য নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১২.২৭ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুক লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ ৪ সৈন্য নিহত হয়েছেন।

সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে রাত প্রায় ৭টা ৪৫ মিনিটের দিকে ডোডার দেশা বনে যৌথ অভিযান শুরু করে রাষ্ট্রীয় রাইফেলস আর জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ অভিযান বাহিনী।

সোমবার রাতে ভারতীয় সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে বলে, “রাত প্রায় ৯টার দিকে ব্যাপক গোলাগুলির মধ্য দিয়ে সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়।”

কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ২০ মিনিট স্থায়ী এই বন্দুক লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ অন্তত চার সৈন্য এবং পুলিশের এক সদস্য গুরুতর আহত হন।

সঙ্কটজনক অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে ওই চার সেনার মৃত্যু হয়।

নিহত মেজরের নাম ব্রিজেশ থাপা বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তিনি রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন।

ভারতীয় সেনাবাহিনী হতাহতের বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি আর সৈন্যদের মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

তারা জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে এবং অভিযান অব্যাহত আছে।

প্রাথমিক বন্দুক লড়াইয়ের পর বিচ্ছিন্নতাবাদীরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সৈন্যরা তাদের পিছু নেয়। এরপর বন্ধুর পাহাড়ি এলাকায় ঘন বনে দুইপক্ষের মধ্যে ফের বন্দুক যুদ্ধ শুরু হয়। শেষ খবর পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!