1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

মাত্র তিন পিস ইয়াবাসহ ইয়াবা সম্রাট গ্রেপ্তার!

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৭.০৮ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আইন শৃ্খলাবাহিনীর কাছে ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত মো. আসাদুজ্জামান ওরফে পংকজ ও তার সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস। তবে তার কাছ থেকে মাত্র তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়!
তিনি জানান, রবিবার রাত ১০ টার দিকে শহরের বড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ও জেলার মাদক সম্রাট হিসেবে খ্যাত পৌর শহরের আরপিন নগর এলাকার আব্দুল আলীর খ্যাত মো. আসাদুজ্জামান ওরফে পংকজ (৩৪) ও তার সহযোগী শহরের মোহাম্মদপুর এলাকার মৃত আনোয়ার মিয়া ছেলে মনোয়ার হোসেন উজ্জল (২৫)কে গ্রেপ্তার করা হয়।
এসময় আসামী আসাদুজ্জামান ওরফে পংকজ ঘর তল্লাসী করে ৩ পিস ইয়াবাসহ ইয়াবা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, আসাদুজ্জামান ওরফে পংকজ এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবারও সুনামগঞ্জ সদর থানায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য তার বিরুদ্ধে পাড়ার সচেতন মানুষজন শালিস করে আইন শৃ্খলা বাহিনীকে একাধিকবার লিখিত দিয়েছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!