1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১২.১৫ পিএম
  • ১০২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
হবিগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। আহতদের হবিগঞ্জ জেলাসদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ও রাত ১০টার দিকে এ দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহুবল উপজেলার হরিতলা গ্রামের আলা উদ্দিনের ছেলে পিকআপ ভ্যান চালক শিপলু মিয়া ও অজ্ঞাত এক ব্যক্তি।

জানা যায়, বাহুবলের মুছাই চা বাগান থেকে কাঁঠালবাহী একটি পিকআপ মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মহাসড়কের সুতাং এলাকায় পৌছলে একটি শিশুকে বাঁচাতে গিয়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক শিপলু মিয়া নিহত হন। আহত হন ৩ জন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

অপরদিকে, সিলেট-ঢাকা মহাসড়কের বাহুবল উপজেলার চারগাও নামক স্থানে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাপুলিশ দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!