1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জো র করে প্রিন্সিপালকে তুলে নতুন প্রিন্সিপালকে বসানো হলো

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১১.২৮ এএম
  • ৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ভারতের উত্তর প্রদেশের প্রজ্ঞরাজের একটি স্কুলের প্রিন্সিপালকে জোর করে চেয়ার থেকে তুলে দিয়ে আরেকজনকে বসানোর ঘটনা ঘটেছে।

এমন অস্বাভাবিকভাবে স্কুলের প্রিন্সিপাল পরিবর্তনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে দেখা যাচ্ছে, নিজ আসনে বসে আছেন প্রিন্সিপাল সলোমন। ওই সময় তাকে ঘিরে রেখেছেন আরও কয়েকজন। তারা তাকে আসন ছেড়ে দিতে বলছেন। কিন্তু ওই শিক্ষিকা তাদের কথা শুনছিলেন না। এক সময় স্কুলটির চেয়ারম্যান তার মোবাইল কেড়ে নেন। এতেও তিনি না উঠায় তার চেয়ারটি টেনে রুমের বাইরে নিয়ে যেতে থাকেন কয়েকজন। তখন তিনি উঠে দাঁড়ান। এরপর চেয়ারটি টেনে আবার ভেতরে নেওয়া হয় এবং নতুন প্রিন্সিপাল এতে বসেন। ওই সময় উপস্থিত সবাইকে হাততালিও দিতে দেখা যায়। তবে সোলোমন নামের ওই প্রিন্সিপাল জিজ্ঞেস করতে থাকেন ‘কী হচ্ছে কী হচ্ছে’।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে স্কুলটির চেয়ারম্যান জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে একটি সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। যে প্রিন্সিপালকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে তিনি এটির সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে তাকে বরখাস্ত করা হয়। কিন্তু তা সত্ত্বেও স্কুলে এসে প্রিন্সিপালের রুমে বসে থাকেন তিনি। এ কারণে তাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। আর যাকে নতুন প্রিন্সিপাল করা হয়েছে তিনি দায়িত্ব গ্রহণ করছেন।

তবে এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছেন বরখাস্তকৃত প্রিন্সিপাল সলোমন। তিনি দাবি করেছেন, তাকে যৌন হেনস্তা করা হয়েছে।

তবে স্কুলের চেয়ারম্যান বলেছেন, সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!